
শাহজাহান সিরাজ: গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখা (ডিবি)র বিশেষ অভিযানে এবং সদর থানা পুলিশের সহযোগিতায় একটি শুটার গান ১ রাউন্ড কারতুজ ও একটি মোটরসাইকেল সহ মাসুদ রানা নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।
এ ব্যাপারে গাইবান্ধা সদর থানায় নিয়মিত মামলা হয়েছে, যার নম্বর ২০, তারিখ ১৫/ ৮/ ২০২৩ ইং। এ বিষয়ে ১৬ই আগস্ট সকালে গাইবান্ধার পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন গাইবান্ধার পুলিশ সুপার মোঃ কামাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোঃ ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (বি- সার্কেল) মোঃ আব্দুল্লাহ আল মামুন, ডিবি’র অফিসার ইনচার্জ মোঃ মোখলেসুর রহমান, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা, পুলিশ পরিদর্শক মোঃ বদরুজ্জামান প্রমূখ।
এই প্রেস ব্রিফিংয়ে গাইবান্ধায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা