
চাটখিল প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারের হত্যা ও জাতীয় শোক দিবস উপলক্ষে কোমলমতি কচিকাঁচা শিশুদেরকেও বাঙালির ইতিহাস, বাংলার ইতিহাস, দেশের ইতিহাস ও বঙ্গবন্ধুর ইতিহাস জানানোর আহ্বান জানিয়েছেন অর্চাড গ্রুপের চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগ হতে মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা ডক্টর মোহাম্মদ ফারুক।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের হাটির পাড়াস্থ ১৫ ই আগস্ট (মঙ্গলবার) নিজশ্ব অর্থায়নে পরিচালিত হাফেজ ইসমাইল মাদ্রাসা ও এতিমখানায় জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠান করা হয়েছে। এবং আলোচনা সভা শেষে সমাজের হত দরিদ্র, অসহায়,দুঃস্থ, গরিব ও এতিমদের মাঝে খাবার বিতরণ করেন। নিজ হাতে এতিমদের হাতে খাবার তুলে দেন নোয়াখালী-১ (চাটখিল- সোনাইমুড়ী) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ হতে মনোনয়ন প্রত্যাশী ড. মোহাম্মদ ফারুক।
এ সময় আরও উপস্থিত ছিলেন নোয়াখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ মানিক, সমাজসেবক মোঃ সোহাগ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (পূর্ব) নোয়াখলা সোলায়মান ভুলু, ফারুক আহমেদ মাস্টার প্রমূখ।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান