
আওয়াজ অনলাইন: ১৫ আগস্ট ২০২৩ ইং স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষে ইউনিয়ন ব্যাংক লিমিটেড এর প্রধান কার্যালয়, গুলশান-১, ঢাকায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ. বি. এম. মোকাম্মেল হক চৌধুরী।
এ উপলক্ষে বিভিন্ন এতিমখানা, অসহায় ও দরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ, বৃক্ষ রোপন, শোক সমাবেশ এবং বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর আলোচনা সভার আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক শফিউদ্দিন আহমেদ এবং প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ ও নির্বাহীবৃন্দ। এ উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল