
গোলাম রব্বানী দুলাল,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের সান্দিড়া খাঁ পাড়া গ্রামের মৃত ইদন আকন্দের ছেলে বীর মুক্তিযোদ্ধা ও রেলওয়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী আকন্দ (৭০) রবিবার (১৩ আগষ্ট) সকাল ৯টা ৩০মিনিটে নিজ বাসভবনে দীর্ঘ দিন অসুস্থ জনিত কারনে মৃত্যু বরন করেন (ইন্না লিল্লাহি ওয়া ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে রণাঙ্গঁনের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী আকন্দ স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনীসহ বহু সংখ্যক আতœীয়-স্বজন, বন্ধু-বন্ধব, গুনগ্রাহী রেখে গেছেন। তার জানাজার নামাজ বাদ আছর নিজ গ্রাম সান্দিড়া দীঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গার্ড অব অনার রাষ্ট্রীয় মর্যাদায় তপধ্বনির মাধ্যমে ফুল দিয়ে শ্রদ্ধা জনান আদমদীঘি উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা টুকটুক তালুকদার ও আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম।
আরো উপস্থিত ছিলেন, আদমদীঘি থানা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার আব্দুল হামিদ, ডেপুটি কমান্ডার আবির হোসেন, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন জোয়াদার, আব্দুল হাকিম খান, আব্দুস সাজ্জাদ আঙ্গুর, মকলেসুর রহমান (পালশা), উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু, সান্তাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তি, সান্তাহার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আশরাফুল ইসলাম মন্টু, ৫নং ওয়ার্ড মেম্বার রফিকুল ইসলাম রন্জু, বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আকরাম হোসেন জোয়াদার, সাংবাদিক গোলাম রব্বানী দুলাল, জিল্লুর রহমান, সান্তাহার ইউনিয়ন ও সান্তহার পৌরসভার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সান্দিড়া গ্রামের সকল শ্রেণীর ধর্মপ্রাণ মুসলমানবৃন্দ।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ