হোম » অন্যান্য বিভাগ » জয়পুরহাটে আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল 

জয়পুরহাটে আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল 

জয়পুরহাট প্রতিনিধি: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীরা সংগঠক আরাফাত রহমান কোকোর ৫৪ তম জন্ম বার্ষিকী  উপলক্ষে জিয়া স্মৃতি পাঠাগার এর কেন্দ্রীয় সদস্য শাহ কামাল রাসেল এর সহযোগিতায় জয়পুরহাটে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
 বিকেলে জয়পুরহাট শহরের বিশ্বাস পাড়া এলাকায় এ দোয়া মাহফিল  অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক কাজী আসলাম, জেলা জেলা যুবদলের যুগ্ম আহবায়ক সরোয়ার রওশন সুমন,সদস্য সোহেল মন্ডল, থানা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মীর শহীদ মন্ডল, ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক আশফাকুর রহমান পাপন,ছাত্রনেতা আজিজ মুন্না, আল আমিন,জাসেদ,মুন্না,নাহিদ,নাছির প্রমুখ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!