হোম » সারাদেশ » ধুনটে কৃষি উন্নয়ন ব্যাংকের ম্যানেজার শেখ আমিরুল কায়সের ইন্তেকাল

ধুনটে কৃষি উন্নয়ন ব্যাংকের ম্যানেজার শেখ আমিরুল কায়সের ইন্তেকাল

এম এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার ধুনটে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক মথুরাপুর শাখার ম্যানেজার শেখ ইমরুল কায়েস স্ট্রোক জনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৮ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭ টার দিকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার বয়রাবাড়ি গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজের ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ১১ বছরের কর্ম জীবনে সর্বশেষ মথুরাপুর শাখায় প্রায় ৩ বছর কর্মরত ছিলেন।

জানা যায়, গত মঙ্গলবার দুপুর ২ টার দিকে তিনি অফিস কক্ষে স্বাভাবিক খাবার গ্রহণ করা অবস্থায় অসুস্থ বোধ করেন। তখন তার সহকর্মীরা দ্রুত ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসারত অবস্থায় সন্ধ্যা পৌনে ৭টার দিকে ব্যাংক ম্যানেজার শেখ ইমরুল কায়েসের মৃত্যু হয়।

বুধবার সকাল সাড়ে ১০ টায় নিজ গ্রামের বাড়িতে শেখ ইমরুল কায়েস এর দাফন সম্পূর্ণ হয়। তার  মৃত্যুতে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কর্তৃপক্ষসহ গুনগ্রাহী অনেকে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!