হোম » অন্যান্য বিভাগ » মোরেলগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের আরও ৭৯ পরিবার পাচ্ছেন ঘর

মোরেলগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের আরও ৭৯ পরিবার পাচ্ছেন ঘর

মোরেলগঞ্জ প্রতিনিধি: মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প -২ এর  আওতায় এবার দেশের সর্ব দক্ষিণের রবার্ট মোরেলের নীলকুঠি আর পানগুছি নদী বেষ্ঠিত মোরেলগঞ্জ উপজেলায় আজ ৭৯ টি ভূমি ও গৃহহীন পরিবার পাচ্ছেন মাথা গোঁজার ঠাঁই। এসব পরিবারগুলোর হাতে ঘরের চাবি ও জমির দলিল বুঝিয়ে দেওয়ার সকল প্রস্তুতি শেষ করেছেন উপজেলা প্রশাসন।

আজ ৯ আগস্ট (বুধবার) গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারা দেশের ভূমি ও গৃহহীন জন্য আশ্রয়ণ প্রকল্পের ঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চতুর্থ দফায় মোরেলগঞ্জ  উপজেলার ৭৯ উপকারভোগী পরিবারের হাতে গৃহের চাবি ও দলিল তুলে দেওয়া হবে।

দীর্ঘদিন ভুমিহীন থাকা হতদরিদ্র মানুষগুলো সরকারি এই ঘর পাওয়ার আশায় অধীর আগ্রহে অপেক্ষা রয়েছেন। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ইতিমধ্যে ঘরগুলো পরিদর্শন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ শাহ-ই আলম বাচ্চু,উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান, উপজেলা প্রকল্প বাস্তবায়নন কর্মকর্তা আবদুল্লাহ আল জাবির,  স্হানীয় ইউপি চেয়ারম্যানগন।

উপজেলা নির্বাহী অফিসার এস এম তারেক সুলতান জানান, সরকারের নির্দেশনা অনুসরণ করে কাজের গুণগত মান বজায় রেখে প্রধানমন্ত্রীর উপহারের আশ্রয়ণ প্রকল্পের আওতায় ঘরগুলো নির্মাণ করা হয়েছে।

এর আগে  ‘ক’ তালিকাভুক্ত ৫১৬টি ভূমিহীন পরিবারের মধ্যে এবং ১ম,২য়,৩য়,৪র্থ ধাপে মোট ৪৬৬ পরিবারের মাঝে ০২ শতক জমিসহ ঘর হস্তান্তর করা হয়েছে। আজ বনগ্রাম ইউনিয়নে ২০ টি,তেলিগাতি ইউনিয়নে ৫১ টি এবং মোরেলগঞ্জ সদর ইউনিয়নে ০৮টি করে মোট ৭৯ টি ভুমিহীন পরিবারের  ঘর হস্তান্তর করা হবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!