
মেহেদী হাসান মামুন: বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব এর ৯৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তজুমদ্দিনে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
ভোলার তজুমদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বিকাল ৪টায় উপজেলা নির্বাহী অফিসার শুভ দেবনাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা-০৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
এসময় এমপি শাওন বলেন,বঙ্গবন্ধু’র আজীবন সহযাত্রী ছিলেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, তিনি বঙ্গবন্ধুকে সব সময়ে সাহস যুগিয়ে গেছেন। বঙ্গবন্ধু জেলে থাকাকালীন দলের অনেক গুরুত্বপুর্ন ছিদ্ধান্ত দিয়েছেন। ৭ মার্চ ঐতিহাসিক ভাষনে যখন বিভিন্নজনে বিভিন্ন কথা বলতে বঙ্গবন্ধুকে বলেছেন তখন বঙ্গমাতা বলেছেন আপনার যা মনে আসবে তাই বলবেন বঙ্গবন্ধু তাই করেছেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, ভাইস-চেয়ারম্যান মহিউদ্দীন পোদ্দার, কহিনূর বেগম শিলা, চাঁদপুর ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ কিরন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২