হোম » অন্যান্য বিভাগ » সান্তাহারে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের ইন্তেকাল

সান্তাহারে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের ইন্তেকাল

গোলাম রব্বানী দুলাল,আদমদীঘি উপজেলা প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে শ্রমিকলীগের সাবেক সাধারণ সম্পাদক, রেলওয়ে মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক জামিল হোসেন শুভর বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গত রোববার দিবাগত রাত ৩টায় অসুস্থ্যতাজনিত কারণে হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন ছেলেসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। সোমবার (৭আগষ্ট) বাদ আছর সান্তাহার পৌর শহরের সাঁতাহার ঈদগাহ মাঠে রাষ্টীয় মর্যাদা প্রদান শেষে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার গ্রামের বাড়ি কায়েত পাড়ায় পারিবারিক গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের মৃত্যুতে তার আত্মার মাগফিরাত কামনা ও শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা কছিম উদ্দীন আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু, মুক্তিযোদ্ধা আজমল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান সজল, সান্তাহার পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহমুদুল হাসান মুন্না প্রমুখ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!