
আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমি ও গৃহ হস্থান্তর
উপলক্ষে প্রেসব্রিফিং করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়াসমিন।
৭ আগষ্ট সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে বেলা ১১টায় প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের জানান, ভূমিহীন ও গৃহহীন ‘ক’ শ্রেণীর পরিবার পূর্নবাসনের লক্ষে ৪র্থ পর্যায়ের (২য় ধাপ) মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক আগামী ০৯ আগষ্ট জমি ও গৃহ হস্তান্তর এর শুভ উদ্ধোধন করবেন।
এই উপলক্ষে ওই দিন বদলগাছী উপজেলায় নির্মিত এবং নির্মিতব্য ২৭ টি ভূমিহীন পরিবারের মাঝে ২শতক জমিসহ গৃহ হস্থান্তর করা হবে।
প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভ‚মি) আতিয়া খাতুন, উপজেলা প্রকৌশলী মোঃ মোকলেছুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মইনুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান প্রমূখ।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ