
জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে মাছ মারাকে কেন্দ্র করে শ্রাবন্তী মাহাতো (৮) নামের এক শিশু নিহত হয়েছে। ৫ আগস্ট রোববার সকাল ১০ উপজেলার কুসুম্বা ইউনিয়নের দহতপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু ঐ গ্রামের বিমল মাহাতোর মেয়ে।
পুলিশ ও নিহত শিশুর পরিবার জানায় গত বৃহস্পতিবার (৩আগস্ট) সকালে বাড়ী পার্শ্ববর্তী জমিতে বিমল মাহাতোর মেয়ে শ্রাবন্তী মাহাতো(৮) ও সটিক মাহাতোর ছেলে দ্বীপ মাহাতো (১২) দুজনে মাছ ধরছিল। এসময় দুজন দুজনের মধ্যে কাঁদা ছোড়াছুড়ি করে মারামারি করে। এরই এক পর্যায়ে দ্বীপ মাহাতো বিষয়টি তার বাবাকে বললে তার বাবা শ্রাবন্তী মাহাতোর বাড়ীতে গিয়ে মারধর করলে সে গুরুত্বর আহত হয়।
এ অবস্থায় শ্রাবন্তীকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিয়ে দুদিন চিকিৎসা নেওয়ার পর একটু সুস্থ হলে শ্রাবন্তীর খালা উপজেলা বালিঘাটা ইউনিয়নের বিরনগর বাশপাড়া গ্রামে নিয়ে যাওয়ার পর শ্রাবন্তীর অবস্থার আবারও অবনতি হলে আজ রোববার সকালে জয়পুরহাট সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে পাঁচবিবি থানার ওসি তদন্ত হাবিবুর রহমান হাবিব বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২