
রায়হান আলী: ডেঙ্গুর বিস্তার রোধে উল্লাপাড়ায় দুঃস্থ নারী ও পুরুষদের মাঝে মশারি বিতরণ করা হয়েছে। শনিবার রাতে আওয়াজ মানব উন্নয়ন সংস্থা (আমুস) এর উদ্যোগে এই কার্যক্রম পরিচালিত হয়।
এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও উজ্জল হোসেন।
আমুসের প্রতিষ্ঠাতা আইনুল হকের সভাপতিত্বে মশারি বিতরণ অনুষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে এবং সাধারণ মানুষকে সচেতন হতে পরামর্শ দিয়ে বক্তৃতা করেন- কথাসাহিত্যিক সেলিম রেজা, যুব উন্নয়ন কর্মকর্তা সাইদুল ইসলাম,দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার প্রতিনিধি রায়হান আলী ও আওয়াজ মানব উন্নয়ন সংস্থার পরিচালক রাকিবুল ইসলাম সুমন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২