হোম » অন্যান্য বিভাগ » ইয়ুথ ভোলা-৩ এর সৌজন্যে শোকের মাস আগষ্ট উপলক্ষে মাসব্যাপী ফ্রি ডেন্টাল চেক-আপ 

ইয়ুথ ভোলা-৩ এর সৌজন্যে শোকের মাস আগষ্ট উপলক্ষে মাসব্যাপী ফ্রি ডেন্টাল চেক-আপ 

মেহেদী হাসান মামুন: ভোলার তজুমদ্দিনে নূরুন্নবী চৌধুরী শাওন ফ্রি আইসিটি প্রশিক্ষণ সেন্টার সোনাপুর ইউনিয়ন শাখার উদ্বোধন ও শোকের মাস আগস্ট উপলক্ষে দিনব্যাপী ফ্রি ডেন্টাল চেকআপ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ আগস্ট) সকাল ১১টায় সোনাপুর মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে নূরুন্নবী চৌধুরী শাওন ফ্রি আইসিটি প্রশিক্ষণ সেন্টার এর আয়োজনে ও ইয়ুথ ভোলা ০৩ এর সার্বিক সহযোগিতায় মাসিক কোর্সে সম্পূর্ণ বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ ও সৃজনশীল অগ্রগামী উন্নয়ন সংসদ এর আয়োজনে দিনব্যাপী বিনামূল্যে দাঁতের চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানে নূরুন্নবী চৌধুরী শাওন ফ্রি আইসিটি প্রশিক্ষণ সেন্টার তজুমদ্দিন শাখার পরিচালক সাদির হোসেন রাহিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা ০৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার শুভ দেবনাথ, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, সোনাপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিশু, অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, সোনাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, প্রেসক্লাব সাবেক সভাপতি রফিক সাদী, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুজ্জামান নয়ন, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মেহেদী হাসান মামুন,লালমোহন প্রশিক্ষণ সেন্টারের পরিচালক নজরুল ইসলাম শুভরাজ, ডেন্টিস্ট টিটু মজুমদার প্রমূখ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!