হোম » অন্যান্য বিভাগ » সিরাজগঞ্জে কিশোরের রহস্যজনক মৃত্যু, মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জে কিশোরের রহস্যজনক মৃত্যু, মরদেহ উদ্ধার

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আব্দুর রহমান (১৩) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
বুধবার (২আগষ্ট) সকালে উপজেলার এনায়েতপুর গুচ্ছগ্রামের ঘাটিনা রেলব্রিজের পাশ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আব্দুর রহমান এনায়েতপুর গুচ্ছগ্রামের আকবর আলীর ছেলে। বর্তমানে আকবর আলী লিবিয়া প্রবাসী।

নিহতের দাদা ঠান্ডু মিয়া জানান, গতকাল মঙ্গলবার আবদুর রহমানসহ তার দুই বন্ধু ঢাকায় বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর উল্লাপাড়া স্টেশন থেকে ট্রেনে ঢাকায় রওনা হয়। কমলাপুর রেলস্টেশনে গিয়ে তার এক আত্মীয়কে ফোন দিয়ে বলে তারা ঢাকায় এসেছে।

পরে সে বাসায় আসতে বললে তারা বলে, এখন আবার বাড়ির উদ্দেশ্যে ট্রেনে উঠবে। এরপর রাত ১১টার দিকে আব্দুর রহমান তার বাবাকে ফোনে জানায় সে বাসায় যাচ্ছে। তারপর পরিবারের কারোর সঙ্গে আর কথা হয়নি। এ ঘটনার পর থেকে আব্দুর রহমানের দুই বন্ধু নিখোঁজ রয়েছে। তাঁর নাতিকে কেউ হত্যা করে ফেলে রেখে গেছে বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে উল্লাপাড়ার সহকারী পুলিশ সুপার অমৃত সূত্রধর জানান, বুধবার সকালে ৯৯৯-এ ফোন করার পর আমরা খবর পাই। পরে ঘটনাস্থলে গিয়ে লাশ দেখতে পাই।
পরে সিআইডির ক্রাইমসিন ইউনিট তাদের কাজ শেষ করলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের দুই বন্ধুর অনুসন্ধান করছে পৃলিশ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!