
মো: তারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা পুলিশে কর্মরত পুলিশ পরিদর্শক(নিঃ) এইচএম লুৎফুল কবীর সম্প্রতি চুয়াডাঙ্গা জেলা হতে মাগুরা জেলা পুলিশে বদলির আদেশ প্রাপ্ত হন। ইতোপূর্বে তিনি জেলা গোয়েন্দা শাখা ও দর্শনা থানার অফিসার ইনচার্জ হিসেবে কর্মনিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালন করেছেন।
চুয়াডাঙ্গা জেলা পুলিশের এসপি আব্দুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা ০১.০৮.২০২৩ বেলা ০২:০০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বদলি জনিত বিদায়ী সহকর্মীকে ক্রেস্ট ও স্মৃতি স্মারক প্রদান করেন।
উক্ত আয়োজনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার( প্রশাসন ও অর্থ) মোঃ আবু তারেক, , জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ আবদুল আলীম, চুয়াডাঙ্গাসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারগণ।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী