হোম » অপরাধ-দুর্নীতি » ইউনিয়ন ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবসায় সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত

ইউনিয়ন ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবসায় সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত

আওয়াজ অনলাইন: শরী‘আহ ভিত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেড এর অর্ধ-বার্ষিক ব্যবসায় সম্মেলন ২০২৩ ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যবসায় সম্মেলনের উদ্বোধন করেন ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. সেলিম উদ্দিন এফসিএ এফসিএমএ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ. বি. এম. মোকাম্মেল হক চৌধুরী।

এছাড়াও উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক শফিউদ্দিন আহমেদ, এসইভিপি মোঃ গোলাম মোস্তফা, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ ও সকল শাখার শাখা ব্যবস্থাপকবৃন্দ।

সভাপতির স্বাগত বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ. বি. এম. মোকাম্মেল হক চৌধুরী বলেন, ইউনিয়ন ব্যাংক দেশে বিদেশে সেবা এবং ব্যবসায়িক সাফল্যের যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে তা অব্যাহত রাখতে হবে এবং ইউনিয়ন ব্যাংককে দেশের সেরা ব্যাংকে পরিণত করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. সেলিম উদ্দিন এফসিএ এফসিএমএ তাঁর বক্তব্যের শুরুতেই সমবেত সকলকে অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সাফল্য তুলে ধরে অভিনন্দন জানান এবং কাঙ্খিত সেবা প্রদানের মাধ্যমে ২০২৩ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণের পরামর্শ দেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!