
রুহিয়া ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় শনিবার (২৯ জুলাই) বিকেলে প্রগতি সংঘ মাঠে ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন আওয়ামী যুব লীগ ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন শাখার ৯ টি ওয়ার্ড কমিটির ত্রি- বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনটি উদ্বোধন করেন মোঃ তহিদুল ইসলাম সহ সম্পাদক আওয়ামী যুব লীগ ঠাকুরগাঁও জেলা।উক্ত সম্মেলনের সভাপতিত্ব করেন মোঃ ফিরোজ এফতেখার সভাপতি ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন আওয়ামী যুব লীগ। । সন্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজিবুল ইসলাম সোহাগ সাংগঠনিক সম্পাদক আওয়ামী যুব লীগ ঠাকুরগাঁও জেলা শাখা।
রুহিয়া পশ্চিম ইউনিয়ন আওয়ামী যুব লীগের প্রচার সম্পাদক মোঃ আল-আমীন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল সদস্য আওয়ামী যুব লীগ ঠাকুরগাঁও জেলা শাখা ও সাধারণ সম্পাদক ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন আওয়ামী যুব লীগ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনিল কুমার সেন চেয়ারম্যান ২০ নং রুহিয়া পশ্চিম ইউপি ও সহ সভাপতি রুহিয়া থানা আওয়ামী লীগ, আনোয়ার জাহিদ রুমি, সাংগঠনিক সম্পাদক রুহিয়া থানা আওয়ামী লীগ, মকবুল হোসেন সহ সভাপতি রুহিয়া থানা আওয়ামী লীগ, নুর ইসলাম নুরু সাধারণ সম্পাদক ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগ।
গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আশরাফুল ইসলাম। অনুষ্ঠানে উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত সম্মেলনে ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়নে ৯ টি ওয়ার্ড যুব লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আগামী ৩ বছরের জন্য ১ নং ওয়ার্ডে মোঃ সাইফুল ইসলাম সভাপতি ও মোঃ আশরাফুল ইসলাম সাধারণ সম্পাদক, ২ নং ওয়ার্ডে মোঃ ইয়াকুব আলী সভাপতি ও সাধারণ সম্পাদক মুকুল হোসেন । ৩ নং ওয়ার্ডে মোজ্জাম্মেল হোসেন সভাপতি,মোঃ খাইরুল ইসলাম সাধারণ সম্পাদক, ৪ নং ওয়ার্ডে গিয়াস আলী আহবায়ক ও সাদেকুল ইসলাম সদস্য সচিব। ৫নং ওয়ার্ডে মোঃ দেলোয়ার হোসেন সভাপতি ও মোঃ মনসুর আলী সাধারণ সম্পাদক। ৬ নং ওয়ার্ডে আঃ মান্নান সভাপতি, আসাদুল হক সাধারণ সম্পাদক।
৭ নং ওয়ার্ডে রিপন সেন সভাপতি ও মোঃ সোহেল রানা সাধারণ সম্পাদক। ৮ নং ওয়ার্ডে জামাল উদ্দিন সভাপতি ও তুলেশ চন্দ্র সাধারণ সম্পাদক। ৯ নং ওয়ার্ডে মোঃ আলমগীর হোসেন সভাপতি ও প্রদীপ চন্দ্র বর্মন সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দেন সম্মেলন প্রস্তুতি কমিটির পক্ষ থেকে ঠাকুরগাঁও জেলা আওয়ামী যুব লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রাজিবুল ইসলাম সোহাগ।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান