
মোহাম্মদ খোরশেদ হেলালী, কক্সবাজার: রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন কক্সবাজার ও বান্দরবান আসছেন তিনদিনের সফরে । রাষ্ট্রপতির কার্যালয়ের প্রটোকল অফিসার মো. নবীরুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে।
এসময় তাঁর পরিবারের সদস্যরা সফর সঙ্গী হিসেবে থাকবেন। আগামী ২৯ থেকে ৩১ জুলাই রাষ্ট্রপতি দুই জেলা সফর করবেন। ২৯ জুলাই শনিবার দুপুরে হেলিকপ্টার যোগে বান্দরবান পৌঁছাবেন।
পরদিন দুপুরে তিনি কক্সবাজার পৌঁছে সাগর পাড়ের একটি হোটেলে রাত্রিযাপন অবস্থান করবেন। দেশের ২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন নিজ জেলা পাবনার পর প্রথম কক্সবাজার ও বান্দরবান সফরে আসছেন।
রাষ্ট্রপতি সমুদ্রসৈকত ও মেরিনড্রাইভসহ আশপাশের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করতে পারেন বলে আশা করা হচ্ছে। এদিন রাষ্ট্রপতির সম্মানে জেলা প্রশাসনের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ইতোমধ্যে রাষ্ট্রপতিরকে বরণে জেলা প্রশাসনের চলছে নানা প্রস্তুতি। আগামী সোমবার ৩১ জুলাই বিকেলে তিনি হেলিকপ্টার যোগে কক্সবাজার ত্যাগ করবেন।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ