হোম » অন্যান্য বিভাগ » সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে গরিব-দুঃখীদের মাঝে চেক বিতরণ

সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে গরিব-দুঃখীদের মাঝে চেক বিতরণ

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ১৫৪ ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের  জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব  আনোয়ারুল আবেদীন খান তুহিন (এমপি)এর ঐচ্ছিক তহবিল থেকে আজ মঙ্গলবার গরিব-দুঃখীদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
দুপুরে নান্দাইল উপজেলার হল রুমে  উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল মনসুর এর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলার ২৪ জন নারী পুরুষের মাঝে ১৫লক্ষ টাকার অনুদানের চেক বিতরণ করেন উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি নান্দাইল আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল আবেদীন খান তুহিন (এমপি)।
এ সময় বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহামুদ জুয়েল, সহকারী কমিশনার (ভূমি) এ.টি.এম.আরিফ, উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার জাহান জিটু, সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহানা নাজনীন ,উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান, নান্দাইল মডেল থানার তদন্ত কর্মকর্তা ওবায়েদুর রহমান সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
প্রধান অতিথি ঐচ্ছিক তহবিল থেকে চেক বিতরণ অনুষ্ঠানের নিজ বক্তব্যে বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মহানুভবতার জন্যেই, বিশ্ব বাসি তাকে মানবতার মা খেতাবে ভূষিত করেছেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!