
শাহজাহান সিরাজ: সবার আগে সু-শাসন, জনসেবায় উদ্ভাবন, এই স্লোগানকে সামনে রেখে গাইবান্ধায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ জুলাই রবিবার সকালে গাইবান্ধা সার্কিট হাউজ মিলনায়তনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক মোঃ অলিউর রহমান।
ডিডি এলজি গাইবান্ধা মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার পুলিশ সুপার মোঃ কামাল হোসেন।
অন্যান্যের মধ্যে শিক্ষাবিদ মাজহারুল মান্নানসহ গাইবান্ধা জেলায় কর্মরত সরকারি বিভিন্ন দপ্তর প্রধানগণ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান