হোম » অন্যান্য বিভাগ » চোর দিয়ে চোর চক্রকে আটক করলো জনতা

চোর দিয়ে চোর চক্রকে আটক করলো জনতা

মোস্তাফিজুর রহমান, নলডাঙ্গা(নাটোর)প্রতিনিধিঃ দীর্ঘদিন অপেক্ষার পর চোর দিয়ে চোর চক্রকে আটক করতে সক্ষম হয়েছে জনতা। ঘটনাটি ঘটেছে নাটোরের নলডাঙ্গায় এবং বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি চোর চক্রের মূল হোতাসহ ৩জনকে আটক করা হয়েছে।
স্থানীয় এলাকাবাসী ও নলডাঙ্গা থানা সূত্রে জানা যায়,নাটোরের নলডাঙ্গা উপজেলায় দীর্ঘদিন যাবৎ বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি হয়ে আসছিলো। উপজেলার হরিদাখলসি গ্রামের ৫৯ জন কৃষকের অংশিদারে বরেন্দ্র বহুমুখী প্রকল্পের আওতায় একটি ডিপ টিউবওয়েল স্থাপন করা হয়।
সেখানকার দুটি প্রায় একমাস আগে ট্রান্সফর্মা চুরি হয়ে যায়। ২টি ট্রান্সফরমার মূল্য প্রায় দুই লক্ষ টাকা। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার হরিদাখলসি গ্রামে প্রায় একমাস আগে দুটি ট্রান্সফরমা চুরির সঙ্গে জড়িত সন্দেহে হরিদাখলসি গ্রামের মোঃ বেলাল হোসেনের ছেলে আনিছুর ইসলাম(২৩)কে আটক স্থানীয় জনতা এবং চুরির বিষয় শিকার করে। পরে তাকে দিয়েই চুরির প্রলোভন দেখিয়ে চক্রটিকে ডাকা হয় এবং ট্রান্সফরমার চুরির মূলহোতা সিরাজগঞ্জ সদরের ফরিদ শেখের ছেলে জুবায়ের হোসেন(৩৫) ও পুঠিয়ায় নুর কবিরাজের ছেলে জিন্নাত আলী(২৩)কে আটক করে স্থানীয় জনতা।
পরে থানায় খবর দিলে তাদের থানায় নিয়ে আসে পুলিশ। পরে কৃষক মোঃ জহির উদ্দিন (৪৫) বাদি হয়ে নলতাঙ্গা থানায় একটি এজাহার দায়ের করেন।
নলভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকতা আবুল কালাম জানান,আসামিরা চুরির বিষয়টি শিকার করেছে। নলডাঙ্গা উপজেলাসহ পার্শবতী থানা গুলোতেও চুরিসহ বিভিন্ন অপর্কমের সাথে জড়িত রয়েছে।
আটককৃত আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী চোর চক্রের বাকিদের ধরতে অভিযান অব্যাবহত থাকবে। তিনজনকে আটক করে নিয়মিত মামলা দায়ের করে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!