
আওয়াজ অনলাইন: বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির মুরইলে ট্রাকের ধাক্কায় ট্রাকের মালিক-ডাইভার-হেলপারসহ চারজন নিহত হয়েছেন।
শনিবার (১৫ জুলাই) ভোর সাড়ে তিনটায় আদমদীঘির মুরইল বাসস্ট্যান্ডের পূর্ব পাশে ব্রীজের নিকট এ দুর্ঘটনাটি ঘটে।
নিহরা হলেন ট্রাকের ডাইভার ঢাকার কামরাঙ্গীরচরের গফুর প্রামানিকের ছেলে দাদন মিয়া (৪০), জামাল উদ্দীনের ছেলে হেলপার সাইফুল ইসলাম (২৩), নওগাঁর সাপাহারের আমজাদ হোসেনের ছেলে রকিবুল ইসলাম (৪০) ও নওগাঁর দয়ালের মোড়েরর ওমর আলীর ছেলে মোস্তাক (৪৫) ।
পুলিশ জানায়, আদমদীঘির মুরইল বাসস্ট্যান্ডের পূর্বে খাড়ীর ব্রীজের নিকট মালবাহী ট্রাকের মেরামতের কাজ করছিল ট্রাকের চালক ও মালিক মোস্তাক আলী। এসময় ঢাকা থেকে নওগাঁগামী অরেকটি মালবাহী ট্রাক দাঁড়ানো ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। ফলে ওই ট্রাকের চালক দাদন মিয়া ও ট্রাকে থাকা যাত্রী রকিবুল ইসলাম ঘটনাস্থলে নিহত হন।
অপর দুইজনকে গুরুতর আহত অবস্থায় বগুড়া শজিমেক হাসপাতলে নিলে সেখানে মারা যায় মোস্তাক ও ট্রাকের হেলপার সাইাফুল ইসলাম।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা