
আবুল হাশেম: রাজশাহীর দূর্গাপুর উপজেলায় পুকুরে ডুবে দুই প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ জুলাই) সকাল ৮ টার দিকে দূর্গাপুর উপজেলার একটি পুকুরে এই ঘটনা ঘটে। মৃতরা হলেন ৮ বছরের শিশু মেঘা এবং ২০ বছরের নারী হীরা। তারা দুজনেই প্রতিবন্ধি ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক জানান, শুক্রবার সকালে শারীরিক প্রতিবন্ধি হীরা তার বৃদ্ধ বাবার কাপড় ধুয়ে দিতে পুকুরে যায়। এসময় সে বাকপ্রতিবন্ধি মেঘাকেও সাথে নেয়। ধারনা করা হচ্ছে কোনভাবে তারা পুকুরে পড়ে যায় এবং সাঁতার না জানায় দুজনেই পুকুরে ডুবে মারা যায়। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে পরিবারের সাথে কথা বলে পরবর্তি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান