
এম এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: ৭৫ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের অংশ হিসেবে মাঠ সমীক্ষা কার্যক্রমে অংশগ্রহণের নিমিত্তে ১০ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তাকে জেলা পুলিশ, বগুড়ায় স্বাগত জানান অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) স্নিগ্ধ আখতার পিপিএম। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল শরাফত ইসলাম সহ শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারগণ।
পরে বগুড়া পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে জেলা পুলিশের আয়োজনে বগুড়া জেলায় ৭৫ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের সহিত জেলা পুলিশের কার্যক্রমের উপর ব্রিফিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত ব্রিফিং ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বগুড়া জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম মহোদয়।
অনুষ্ঠানে নবাগত ৭৫ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের জ্ঞাতার্থে জেলা পুলিশের পক্ষ হতে জেলা পুলিশের সার্বিক কার্যক্রম নিয়ে তৈরি করা একটি প্রেজেন্টেশন দেখানো হয়।
পরবর্তীতে জেলা পুলিশ সম্পর্কে প্রশিক্ষণার্থীদের জন্য মুক্ত আলোচনা/জিজ্ঞাসার ব্যবস্থা করা হয়।
সম্মানিত পুলিশ সুপার মহোদয় বগুড়া জেলায় নবাগত ৭৫ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সকল প্রশিক্ষণার্থীদের জেলা পুলিশের পক্ষ হতে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা স্মারক প্রদান করেন এবং একই সাথে তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে কিছু দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি