
জাহিদুল হক মিন্টু, নওগাঁ জেলা প্রতিনিধি : শেখ হাসিনা বেঁচে থাকতে বাংলাদেশে খাদ্যের অভাব হবেনা- দুর্ভিক্ষও হবেনা বলে
উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
গতকাল বৃহস্পতিবার দুপুরে পোরশার সরাইগাছি হাইস্কুল মাঠ প্রাঙ্গনে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ পোরশা উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
শেখ হাসিনা কৃষকবান্ধব প্রধানমন্ত্রী। তিনি সবার আগে কৃষকের কথা ভাবেন। দেশকে কিভাবে স্মার্ট দেশে পরিণত করতে হবে তা নিয়ে প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে।
খাদ্যমন্ত্রী বলেন, এমন কোন ব্যক্তি নেই যে প্রধানমন্ত্রীর সাহায্য – সহযোগিতা পায়নি। শিক্ষার্থীদের বিনামূল্যে বই দেয়,উপবৃত্তি
দেয়,বয়স্কভাতা,বিধবাভাতা,স্বামী পরিত্যক্তা ভাতা, ল্যাকটেটিং ভাতা দেয় সরকার।
সরকারি ভাতা দেওয়ার ক্ষেত্রে কে বিএনপি আর কে জাতীয় পার্টি করে তা বিবেচনায় নেওয়া হয়না। সবাই শেখ হাসিনার উপকারভোগী। এসময় প্রধানমন্ত্রীর উন্নয়ন বার্তা ঘরে ঘরে পৌঁছাতে মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহবান জানান মন্ত্রী ।
উন্নয়নের ধারাবাহিকতা রাখতে হলে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় রাখতে হবে। শেখ হাসিনা থাকলে সবখানে উন্নয়ন হয়। নওগাঁ ১ আসনে ১০ কিলোমিটার রাস্তা পাকা ছিলো না। এই সরকারের আমলে এই আসনে ৪০০ কিলোমিটার পাকা রাস্তা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন সরকার পদ্মাসেতু ,মেট্রোরেলের মত মেগা প্রজেক্ট বাস্তবায়ন করছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে
সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুচিন্তিত পরিকল্পনায় এক ফসলি জমি দুই ফসলি – তিন ফসলি জমিতে পরিণত করেছে কৃষক। কৃষি যান্ত্রিকীকরণের ফলে কৃষকের চাষাবাদের কাজ সহজ হয়েছে, ফসলের উৎপাদনও বহুগুণে বেড়েছে। এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না প্রধানমন্ত্রীর এ ঘোষণাকে কৃষক বাস্তবায়ন করে যাচ্ছে।
বিএনপি বঙ্গবন্ধুর হত্যার বিচারে বাধা দিয়েছে। সংসদে হত্যাকান্ডের বিরুদ্ধে কথা বলতে দেওয়া হয়নি। শেখ হাসিনার সরকারের আমলে সেই হত্যাকান্ডের বিচার হয়েছে।বাঙালি জাতি কলংকমুক্ত হয়েছে।
এতিমের টাকা মেরে খেয়েছে বিএনপির শীর্ষ নেতৃত্ব। ভোট চুরির হোতা বিএনপি উল্লেখ করে তিনি বলেন,বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচন মুখী দল।
সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই আওয়ামী লীগ জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসবে। পোরশা উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি নাছিমা বেগম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র
সহ সভাপতি সোমা মজুমদার , যুগ্ম সাদারণ সম্পাদক নাসরিন ছাবিহা সীমা,বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক উপকমিটির সদস্য ইঞ্জিনিয়ার তৃণা মজুমদার।
অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ নওগাঁ জেলা শাখার সভাপতি মোছা. পারভিন আক্তার। প্রধানবক্তা ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক শিরীন রুখসানা।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা