
আওয়াজ অনলাইন: চলতি জুলাই মাসের প্রথম ৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছে প্রায় ৪৭ কোটি মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫ হাজার ৫১ কোটি ৭৬ লাখ টাকা।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন বলছে, জুলাই মাসের প্রথম ৭ দিনে মোট ৪৬ কোটি ৫৬ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।
রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫ কোটি ৭২ লাখ ৩০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ১ কোটি ৭৬ লাখ ৫০ হাজার ডলার এবং বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৩৮ কোটি ৮৭ লাখ ৩০ হাজার ডলার।
এছাড়া বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৯ লাখ ডলার রেমিট্যান্স।
গত জুন মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ২১৯ কোটি ৯০ লাখ ডলার।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার