
শাহজাহান সাজু (কিশোরগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।শনিবার (৮ জুলাই) দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কমিটির অনুমোদন দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি।
নতুন উপ-কমিটির চেয়ারম্যান করা হয়েছে সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী প্রফেসর ডা. আ ফ ম রুহুল হককে।তিনি সাতক্ষীরা-৩ আসনের বর্তমান সংসদ সদস্য। এছাড়াও সদস্য সচিব করা হয়েছে আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা.রোকেয়া সুলতানাকে।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত ও অনুমোদিত উপ-কমিটিতে ৭৯ জনকে এই উপ-কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।
আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য মনোনীত করায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন সাংসদ ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।পাশাপাশি তাঁর নির্বাচনী এলাকার নেতাকর্মীরাও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
সাংসদ ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে দায়িত্বভার অর্পণ করছেন তা যথাযথ ভাবে পালনে সচেষ্ট থাকবো।
এছাড়া আমার সংসদীয় এলাকা কিশোরগঞ্জ সদর-হোসেনপুরবাসীকে সাথে নিয়ে আগামী দিনেও আওয়ামী লীগের বিজয় সুনিশ্চিত করতে কাজ করে যাবো ইনশাআল্লাহ।উপকমিটিতে ৭৯ জন সদস্য রাখা হয়েছে।
তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- প্রফেসর প্রাণ গোপাল দত্ত এমপি, প্রফেসর এমএ আজিজ এমপি, প্রফেসর মনসুর রহমান এমপি, ডক্টর সামিউল উদ্দিন আহমেদ শিমুল এমপি, প্রফেসর এম এ ইকবাল আসলান, প্রফেসর কামরুল হাসান খান, ড. এহেতাসামুল হক চৌধুরী, ডক্টর আবু নাসের রিজভী, প্রফেসর এহসানুল কোভিদ জগলুল, ড. জামাল উদ্দিন চৌধুরী, প্রফেসর সাইফুদ্দিন আহমেদ, প্রফেসর আ ক মোশারফ হুসাই, প্রফেসর কামরুল হাসান মিলন, ডা. সেলিম আক্তার চৌধুরী, ডা. মোতাহের হোসেন চৌধুরী, প্রফেসর ইউসুফ ফকির, প্রফেসর এমএ রহিম, ডা. মো. তারেক মেহেদী, ডা. আজম খান, ডা. আবুল মাতিন ও মো. আব্দুস সালাম।স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটি অনুমোদনের মধ্যে দিয়ে উপকমিটি অনুমোদন প্রক্রিয়া শুরু করা হলো।
শিগগির আরও কয়েকটি উপ কমিটি অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে আওয়ামী লীগের দপ্তর থেকে জানা গেছে।অনুমোদিত উপকমিটি ২০২৫ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার