
মোঃ আব্দুল করিম, শেরপুর: শেরপুর জেলা সীমান্তবর্তী উপজেলা ঝিনাইগাতীতে স্বেচ্ছাসেবা সংগঠন প্রয়াসের প্রতিষ্ঠা হয় ২০২১ সালে ১লা এপ্রিল এ যাত্রা শুরু করে।
“আত্মকেন্দ্রিকতা ও স্বার্থপরতা ত্যাগ করে মানবপ্রেমে উদ্ভোদ্ধ হোক” আমাদের প্রয়াস এই স্লোগানকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে সামনের দিকে ।
প্রতিষ্ঠা কালীন সময় হতে বিভিন্ন সময়ে সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করে এই প্রয়াস ঝিনাইগাতী সংগঠন। দুই বছর অতিক্রম করে ৭ জুলাই শুক্রবার সন্ধ্যায় সংগঠনের কার্যালয়ে প্রতিষ্ঠাতা কমিটি সভাপতি আল আমিন সভাপতিত্বে সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিক এর সঞ্চালনায় আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। প্রয়াস ঝিনাইগাতী সংগঠনের সদস্য উমর ফারুক ও আহসান আলী হাসান এর নেতৃত্বে ও সকল সদস্যদের উপস্থিতি সমর্থনে নতুন কমিটি গঠন করা হয়।
নব নির্বাচিত কমিটিতে সাখাওয়াত হোসেন পাঠানকে সভাপতি ও পুনরায় সাধারণ সম্পাদক পদে নূরে আলম সিদ্দিক এবং আহসান আলী হাসানকে কোষাধ্যক্ষ পদে নির্বাচিত করা হয়।
প্রয়াস ঝিনাইগাতী সংগঠনটি ঝিনাইগাতী উপজেলার প্রত্যন্ত এলাকায় প্রাকৃতিক দূর্যোগের সময় ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাড়ানো ও হতদরিদ্র শিক্ষার্থীদের সহযোগিতা করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে সংগঠনটি।
নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক সকল সদস্যবৃন্দদের ধন্যবাদ জানান। পরিশেষে সকলের নিকট সহযোগিতা ও দোয়া চাই।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল