
আসাদ হোসেন রিফাত: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা নদীর পানি বৃদ্ধি, নদী পাড়াপাড়ের সময় নৌকার ইঞ্জিন বিকল হয়ে নৌকা ডুবিয়ে ৩ জন নিখোঁজ হয়েছেন।
রবিবার সকাল ৮ টার দিকে উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের ধুবনী এলাকায় হাজীরর মোড়ের পশ্চিম পাশে তিস্তা নদী পাড় হয়ে চর এলাকায় কৃষি কাজের উদ্দেশ্য পাড়াপাড়ের সময় নৌকাডুবির ঘটনা ঘটে।
নিখোঁজরা হলেন, দক্ষিণ গড্ডিমারী গ্রামের ফজলুর রহমান, আহেদুল ইসলাম ও সফিকুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ২০/২২ জন শ্রমিক একটি ডিঙ্গি নৌকায় কাজের উদ্দেশ্যে তিস্তা নদী পাড় হওয়ার চেষ্টা করে। এ সময় মাঝ নদীতে নৌকার ইঞ্জিন বিকল হয়ে প্রবল স্রোতে নৌকাটি ডুবে যায়। সবাই সাঁতার দিয়ে পাড়ে উঠলেও ৩ জন নিখোঁজ হয়।
হাতীবান্ধা ফায়ার সার্ভিস ও রংপুর ডুবুরি দল এর নেতৃত্বে উদ্ধার অভিযান চলছে।
সিঙ্গিমারী ইউনিয়ন চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান