
রবিউল হাসান লায়ন : বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কবির বিন আনোয়ার বলেছেন, সরকারের উন্নয়নমূলক সব কাজ সাধারণ মানুষের সামনে তুলে ধরতে স্মার্ট কর্নার বিশেষ ভূমিকা রাখবে।
এছাড়া দল এবং সরকার বিরোধী নানা গুজব প্রতিরোধে স্মার্ট কর্নার বিশেষ ভূমিকা রাখবে। সারাদেশে ৭৮টি জেলাসহ প্রতিটি উপজেলায় স্মার্ট কর্নার চালু করা হবে। জামালপুরে ২৮ তম স্মার্ট কর্নার চালু হলো। যেখানে থাকবে আওয়ামী লীগের সব নেতাকর্মীর ডাটাবেজ।
শনিবার সন্ধ্যায় জামালপুর জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে স্মার্ট কর্নারের উদ্বোধন শেষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মারুফা আক্তার পপি, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেনসহ জেলা ও পৌর আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
কবির বিন আনোয়ার বলেন, নির্বাচন পরিচালনা কমিটির নেয়া “রোড টু স্মার্ট বাংলাদেশ” কর্মসূচীর আওতায় দেশব্যাপী আওয়ামী লীগের সাংগঠনিক জেলাগুলোকে স্মার্ট কার্যালয় হিসেবে গড়ে তোলার লক্ষে জামালপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই স্মার্ট কর্নার উদ্বোধন করা হলো। স্মার্ট বাংলাশে বিনির্মাণে দলীয় নেতা-কর্মীদের তথ্য প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধকরণ এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বার্তা ঘরের ঘরে পৌঁছে দিতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা ডাক দিয়েছেন স্মার্ট বাংলাদেশ গঠন করতে হবে। বর্তমান যে ডিজিটাল বাংলাদেশ, তারই উন্নত রূপ হচ্ছে স্মার্ট বাংলাদেশ। এ দেশের নাগরিক যখন স্মার্ট হবে, তখন সব কিছুই স্মার্টে রুপান্তরিত হবে। বর্তমান আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২০৪১ সালে একটি আত্মমর্যাদাশীল, একটি আত্মনির্ভর ও মান-সম্মান নিয়ে মাথা উচু করে বেঁচে থাকার জাতি গঠণের লক্ষে কাজ করে যাচ্ছেন। যেটি হবে একটি স্মার্ট জাতি।
যেখানে প্রতিটি ক্ষেত্রই হবে স্মার্ট । তার সরকার স্মার্ট হবে, সিটিজেন স্মার্ট হবে, সোসাইটি স্মার্ট হবে, ইকোনমি স্মার্ট হবে এবং মানুষের মননে চিন্তায় সবদিক থেকে স্মার্ট হবে।
এসময় তিনি ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিকে রুখে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের গতিকে আরও বেগবান করতে জামালপুর আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রতি আহবান জানান।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক