
এম এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে জসিম উদ্দিন (৩৮) নামে এক রঙমিস্ত্রী খুন হয়েছেন।
শনিবার (৮ জুলাই) দুপুর সাড়ে ১১টার দিকে বগুড়া শহরের চকলোকমান দোতলা মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জসিম ঐ এলাকার রুহুল আমিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চকলোকমান এলাকার রাব্বি নামের এক যুবকের সাথে নিহত জসিমের গতকাল ক্রিকেট খেলা নিয়ে ঝগড়া হয়। ওই ঘটনার সূত্র ধরে রাব্বি জসিমের সাথে ঘটনার আগে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে।
এর এক পর্যায়ে রাব্বি তার কাছে থাকা ধারালো ছুরি দিয়ে জসিমের বুকে ও পেটে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহতের বিষয়টি নিশ্চিত করেন বনানী ফাড়ির উপ – পরিদর্শক (এসআই) মোঃ সাজ্জাদুল হক।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি