
আওয়াজ অনলাইন: দেশের আট বিভাগেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে ছয় বিভাগের বেশিরভাগ জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শনিবার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রংপুর, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট বিভাগের বেশিরভাগ জায়গায় আজ বৃষ্টি হবে। সেই সাথে ঢাকা এবং রাজশাহী বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এমতাবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে থাকা সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
আগামী পাঁচদিনে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলছে আবহাওয়া অফিস।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন