
আঃ খালেক মন্ডল: গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের উত্তর ঘাগোয়া গ্রামে পুকুরের পানিতে ডুবে মায়া আকতার (১৪ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের মেহেরুল মিয়ার মেয়ে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান আমিনুর জামান রিংকু বলেন, নিহত শিশুর বাড়িটি নতুন। বাড়ির সাথেই লাগানো একটি পুকুর রয়েছে। কয়েক দিনের টানা বৃষ্টিতে পুকুরের মাটি পিচ্ছিল হয়েছিল।
সন্ধ্যার আগে শিশুটিকে ঘরে রেখে তার মা বাইরে যান। কিছুক্ষণ পর ঘরে এসে শিশুটিকে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে শিশু মায়ার লাশ উদ্ধার করে স্বজনরা। ধারণা করা হচ্ছে, পুকুর পাড়ে পা পিছলে পড়ে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু