
জাহিদ হাসান: কুষ্টিয়া ভেড়ামারায় পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে দুইজনকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
গতকাল বুধবার (৫শে জুলাই) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাহাদুরপুর ইউনিয়নের ফয়জুল্লাহ পুরে পদ্মার পাড়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে রফিকুল ইসলাম ও আরিফুল ইসলাম কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পঞ্চাশ হাজার টাকা করে দুই জনকে এক লক্ষ্য টাকা জরিমানা করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু। এসময় লালপুর উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ আকিবুল ইসলাম সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু বলেন, ভেড়ামারা উপজেলায় অবৈধভাবে কেউ মাটি বালি উত্তোলন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এই অভিযান চলমান থাকবে।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন