
মোঃ ইসলাম: ঠাকুরগাঁওয়ে তৃণমূলে আওয়ামী লীগকে শক্তিশালী ও বেগমান করার লক্ষে নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের ৯টি ওয়ার্ডে আওয়ামী লীগের নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করার জন্য দলীয় নেতাকর্মীদের জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি।
আলোচনা সভায়,চাড়োল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়নের সভাপতি দিলীপ কুমার চ্যাটার্জী,সাধারণ সম্পাদক রুকনুজ্জামান সহ অন্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি