হোম » সারাদেশ » শ্রীবরদীতে সাবেক সাংসদ রুবলের সুস্থতা  কামনায় দোয়া মাহফিল 

শ্রীবরদীতে সাবেক সাংসদ রুবলের সুস্থতা  কামনায় দোয়া মাহফিল 

শেরপুর প্রতিনিধিঃ শেরপুর জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ জনাব মাহমুদুল হক রুবেলের সুস্থতা কামনায় ছাত্রদলের উদ্যোগে উপজেলা  ছাত্রদলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম রাজনের সভাপতিত্বে  পৌর ছাত্রদলের সদস্য  সচিব জাকির আদনানের সঞ্চালনায় ২৩  জুন শুক্রবার শ্রীবরদী উপজেলা বিএনপির কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত মিলাদ  মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  শ্রীবরদী উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুর রহিম দুলাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী পৌর  বিএনপির সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল , সাধারণ সম্পাদক আনিসুজ্জামান খোকন সহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবন্দ প্রমুখ।
মিলাদ মাহফিলে সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল ও কলেজ ছাত্রদলের তরুণ সাহসী ছাত্র নেতা বৃন্দ ।      দোয়া শেষে উপস্থিত সকলকে তবারক প্রদান করা হয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!