
আওয়াজ অনলাইন: কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জন্য কয়লা নিয়ে বন্দরের ভিড়েছে কয়লাবাহী বিশাল জাহাজ।
শুক্রবার (২৩ জুন) বেলা ১১টার দিকে চট্টগ্রাম বন্দর থেকে ক্যাপ্টেন মাসুদ ও ক্যাপ্টেন শামস বহির্নোঙর থেকে জাহাজটি মাতারবাড়ি জেটিতে নিয়ে আসেন বলে জানায় বন্দর কর্তৃপক্ষ।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা আতাউল হাকিম সিদ্দিক বলেন, শুক্রবার বেলা ১১টার দিকে মাতারবাড়ি তাপবিদ্যুৎকেন্দ্রের জেটিতে ইন্দোনেশিয়ার ৬৩ হাজার টন কয়লা নিয়ে আসে এই জাহাজ। গত দুই মাসে তিন লাখ টনের বেশি কয়লা নিয়ে পাঁচটি জাহাজ ভিড়লো এই বন্দরে। খালাসের পর কয়লা নেয়া হবে প্রকল্প এলাকায়।
এর আগে গত ১৪ জুন ৫৪ হাজার ৭৪০ টন কয়লা নিয়ে আসে ইন্দোনেশিয়ার চতুর্থ জাহাজ। গত ২৫ এপ্রিল চট্টগ্রাম বন্দরে মাতারবাড়ি তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য কয়লা নিয়ে আসা জাহাজটি ছিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জাহাজ।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান