
আব্দুল কাদের: নওগাঁর বদলগাছীতে গ্রামীন ব্যাংক মথুরাপুর শাখার উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী পালিত হয়। সারাদেশ ব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচীর অংশ হিসাবে উপজেলার মথুরাপুর শাখা গত ২০জুন ব্যাংকের সদস্যদের মধ্যে ৬ হাজার ২শ ফলজ ও বনজ গাছের চারা বিতরণের মধ্যদিয়ে শুভ সূচনা করা হয়।
ব্যাংকের ম্যানজার মোঃ আব্দুল মোমিন জানান বৃহস্পতিবার পর্যন্ত ৩১ হাজার ফলজ ও বনজ বৃক্ষচারা রোপনের জন্য বিতরণ করা হয়। বৃক্ষ মানুষের পরম বন্ধু।
বৃক্ষ প্রকৃতি, পরিবেশ, আবহাওয়া ও জলবায়ুর ভারসাম্য রক্ষা করে। বসবাসের জন্য সুস্বাস্থ্য পরিবেশ ও আবাস গড়তে বনানঞ্চল সৃষ্টির কোন বিকল্প নেই।
তাই গ্রামীন ব্যাংক এই কর্মসূচি গ্রহন করে।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন