হোম » সারাদেশ » ভেড়ামারায় সমাজ সেবা ভবন ঝুঁকিপুর্ণ

ভেড়ামারায় সমাজ সেবা ভবন ঝুঁকিপুর্ণ

জাহিদ হাসান : বাংলাদেশের উপজেলা দপ্তর গুলোর মধ্যে সমাজসেবা অধিদপ্তর অতি গুরুত্বপুর্ণ। সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে সরকার প্রতি বৎসর কোটি কোটি টাকা সমাজের দুস্থ, অসচ্ছল, প্রতিবন্ধি, বয়স্ক, বিধবা, মাতৃত্বকালীন ভাতা সহ নানাবিধ সামাজিক কাজ পরিচালনা করে থাকেন। অথচ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা সমাজ সেবা অফিস ভবনটি দীর্ঘদিন জ্বরাজীর্ণ ও ঝুঁকিপুর্ণ অবস্থায় পড়ে রয়েছে।
যে ভবনটি থেকে প্রতিবন্ধিদের জন্য কাজ করা হয়, সে ভবনটি নিজে আজ প্রতিবন্ধি হয়ে গেছে।
সরেজমিন ঘুরে দেখা গেছে, ভবনটির উপরের ছাদের পলেস্তার খুঁলে পড়ছে, রড গুলো ঢালাই  ধরে রাখতে ব্যর্থতার প্রমাণ দিচ্ছে। ভবনের বিমগুলো ফাটল ধরে ভেঙে পড়ার উপকূল হয়ে পড়েছে, দেওয়ালের প্লাষ্টার খসে পড়ছে কর্মকর্তার টেবিল ও মাথায়। প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে কাজ করছে কর্মকর্তা ও সেবা নিতে আসা সাধারণ মানুষ।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু নাসির জানান, ভবন সংস্কার বা নতুন ভবনের রিকুইজেশন নোট অধিদপ্তরে বহুবার দিয়েছি। কিন্তু ক্ষুদ্র বরাদ্দ আসার কারণে ফান্ড ফেরত চলে গেছে।
তিনি আরো বলেন, আসলে ভবনটি খুবি ঝুঁকিপুর্ণ অবস্থায় রয়েছে। যে কোন মুহুর্তে বড় ধরনের বিপদ ঘটতে পারে। সেই কারণে পরিস্হিতি বিবেচনায় ভবনটি দ্রুত নির্মাণ আবশ্যক বলে মতামত ব্যাক্ত করেন।
সেবা নিতে আসা ফয়জুল ইসলাম মিলন জানান, আমি আমার প্রতিবন্ধী চাচাতো বোনের বিষয় নিয়ে উপজেলা সমাজসেবা অফিসে এসেছি। কিন্তু ভবনটি দেখে ভিতরে প্রবেশ করতে ভয় করছে।
সেখানে প্রতিদিন সেবা নিতে আসে শত শত সেবা গ্রহীতা তার এমন অবস্থা।আমি সেবা গ্রহীতা ও ভবনে অবস্থানরত কর্মকর্তাদের জানমালের নিরাপত্তা রক্ষার্থে ভেড়ামারা উপজেলা সমাজসেবা কার্য্যালয়টি পুনঃনির্মাণ করা জরুরী বলে মনে করি।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!