
রবিউল হাসান লায়ন: জামালপুর জেলা মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ এবং জেলার সুধিজনের সাথে মতবিনিময় সভা করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ।
মঙ্গলবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোক্তার হোসেনের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক (তদন্ত) আশরাফুল আলম, পরিচালক (প্রশাসন ও অর্থ) কাজী আরফান আশিক, উপ-পরিচালক সুস্মিতা পাইক, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, পুলিশ সুপার নাছির উদ্দীন আহমেদ, সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আমান উল্লাহ আকাশ, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা, প্যানেল চেয়ারম্যান ফারহানা সোমা।
মতবিনিময় সভায় প্রধান অতিথি জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ সাংবাদিক নাদিম হত্যাকান্ড যেসব অপরাধী ঘটিয়েছে তাদের অবশ্যই আইনের আওতায় এনে সঠিক বিচারের দাবি করেন।
মতবিনিময় সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান