
ফারুক হোসেন, রুহিয়া সংবাদদাতাঃ ঠাকুরগাঁয়ের রুহিয়া থানার আখানগর ইউনিয়নের ফেলানপুর বারহাজা গ্রামের একটি ফাঁকামাঠ হতে পারভেজ চৌধূরী (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার ২০শে জুন সকালে স্থানীয় লোকজন ফসলের মাঠে কাজ করতে গেলে ওই ব্যক্তির লাশ দেখতে পায় এবং পুলিশে খবর দেয়। খবর পেয়ে রুহিয়া থানার পুলিশ ওই ব্যক্তির লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
নিহত পারভেজ চৌধুরী ঠাকুরগাঁও সদর উপজেলার ২নং আখানগর ইউনিয়নের মহেশপুর চৌধুরী বাড়ি গ্রামের তোজাম্মেল হক চৌধুরীর ছেলে।
ঘটনায় রুহিয়া থানায় একটি ইউডি মামলা হয়েছে।
রুহিয়া থানার ওসি সোহেল রানা জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে মৃত্যর কারণ বলা যাচ্ছে না। তবে ময়নাতদন্ত রিপোর্টের ভিত্তিতে জানা যাবে মৃত্যুর কারণ ।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন