হোম » সারাদেশ » ডোমারে গ্রামীণ ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ডোমারে গ্রামীণ ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মোঃ রিমন চৌধুরী: “গাছে গাছে ভরবো দেশ, আসবে দেশে সবুজ ছায়ার পরিবেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারী ডোমারে ‘গ্রামীণ ব্যাংকের’ ১৩ লাখ গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। 
মঙ্গলবার(২০জুন) সকালে গ্রামীণ ব্যাংক জোড়াবাড়ী শাখার হল রুমে ঋূণ গ্রহিতা সদস্যদের হাতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি ডোমার যোনের এরিয়া ম্যানেজার মো: তোজাম্মেল হোসেন।
গ্রামীণ ব্যাংক জোড়াবাড়ী শাখার আয়োজনে শাখা ব্যবস্থাপক মো: তসিকুল আলমের সভাপতিত্বে ৫০জন ঋূণ গ্রহিতা সদস্যরা উপস্থিত ছিলেন।
ডোমার যোনের এরিয়া ম্যানেজার তোজাম্মেল হোসেন জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক দূর্যোগ থেকে রক্ষায় গ্রামীণ ব্যাংক এই বৃক্ষরোপন কর্মসূচির উদ্দ্যোগ গ্রহন করেছে।
গত বছরের তুলনায় এবছর দ্বিগুন গাছের চারা বিতরণ করা হচ্ছে।  ডোমার যোনের ১৩টি শাখায় ১৩ লাখ গাছের চারা ঋূণ গ্রহিতা সদস্য ও তাদের পরিবারের অন্যান্য সদস্যদের মাঝে দেওয়া হবে। এবার সারা বাংলাদেশে ২০ কোটি গাছের চারা বিতরণ করবে গ্রামীণ ব্যাংক।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!