হোম » অন্যান্য বিভাগ » রামুতে ইয়াবাসহ  মহিলা মাদক কারবারি আটক

রামুতে ইয়াবাসহ  মহিলা মাদক কারবারি আটক

মোহাম্মদ খোরশেদ হেলালী:কক্সবাজারের রামু এলাকায় অভিযান পরিচালনা করে ৫০,০০০ পিস ইয়াবাসহ এক মহিলা মাদক ব্যবসায়ী র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার করা হয়েছে।
গত ১৮ জুন ২০২৩ খ্রিঃ র‌্যাব-১৫, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়, কক্সবাজার জেলার রামু থানাধীন রামু উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন কক্সবাজার-চট্টগ্রামগামী মহাসড়কের পূর্ব পাশে মেসার্স প্রান্তিক ফিলিং ষ্টেশন এর সামনে একজন মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে।
উক্ত তথ্যের প্রেক্ষিতে একই তারিখ অনুমান ২১.৫০ ঘটিকার সময় র‌্যাব-১৫, কক্সবাজার এর ব্যাটালিয়ন সদরের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
একপর্যায়ে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে আভিযানিক দলের নিকট নাছিমা আক্তার নামে এক মহিলা মাদক কারবারী ধৃত হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক আটককৃত মহিলার দেহ ও সাথে থাকা প্লাস্টিকের ব্যাগ তল্লাশী করে তার হেফাজত হতে সর্বমোট ৫০,০০০ (পঞ্চাশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মহিলা মাদক ব্যবসায়ীর বিস্তারিত পরিচয় নাছিমা আক্তার (২৮), স্বামী-মতিউর রহমান, সাং-লেমুছড়ি, ওয়ার্ড নং-০৭, ইউনিয়ন-ধুছড়ি, থানা-নাইক্ষ্যংছড়ি, জেলা-বান্দরবান বলে জানা যায়। ধৃত মাদক কারবারী জানায়, সে দীর্ঘদিন যাবত বিভিন্ন পন্থায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে বান্দরবান ও কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে বিক্রয় করে থাকে। অদ্য উপরোল্লিখিত ইয়াবাসহ র‌্যাবের আভিযানিক দলের কাছে ধৃত হয়।
উদ্ধারকৃত ইয়াবাসহ ধৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার রামু থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!