হোম » অন্যান্য বিভাগ » ‘জাপান বাংলাদেশের উন্নয়ন সহযোগী হতে কৌশলগত অংশীদারে পরিণত হয়েছে’

‘জাপান বাংলাদেশের উন্নয়ন সহযোগী হতে কৌশলগত অংশীদারে পরিণত হয়েছে’

আওয়াজ অনলাইন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান সরকারের প্রচেষ্টায় জাপান বর্তমানে বাংলাদেশের প্রধান উন্নয়ন সহযোগী দেশ হতে একটি কৌশলগত অংশীদারে পরিণত হয়েছে।

তিনি আগামীকাল সোমবার বাংলাদেশ ইকেবানা অ্যাসোসিয়েশন এর ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আজ রোববার দেয়া এক বাণীতে আরো বলেন, ‘বাংলাদেশের মানুষের হৃদয়ে জাপান একটি বিশেষ স্থান দখল করে আছে। আমাদের বন্ধুপ্রতিম দেশ জাপান ১৯৭২ সালের ১০ ফেব্রুয়ারি সদ্য স্বাধীন বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদান করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালের অক্টোবর মাসে জাপান সফর করেন। সেই সফরের মধ্য দিয়ে দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের শক্তিশালী ভিত্তি রচিত হয়। তখন থেকেই জাপান বিভিন্ন ক্ষেত্রে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহায়তা প্রদানের মাধ্যমে বাংলাদেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাছাড়া নিয়মিত সংস্কৃতি ও বিভিন্ন পর্যায়ে সফর বিনিময়ের মাধ্যমে দু’দেশের জনগণের মধ্যে সম্পর্ক দিনে দিনে নতুন মাত্রা লাভ করছে।’

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ইকেবানা অ্যাসোসিয়েশন এবং ঢাকাস্থ জাপান দূতাবাসের যৌথ উদ্যোগে বাংলাদেশ জাতীয় জাদুঘরের ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তন’-এ বাংলাদেশ ইকেবানা অ্যাসোসিয়েশন এর ৫০ বছর পূর্তি উদ্যাপিত হচ্ছে জেনে তিনি অত্যন্ত আনন্দিত।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!