হোম » অন্যান্য বিভাগ » চকরিয়াতে স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সাথে ২সন্তানের জননীর পালায়ন

চকরিয়াতে স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সাথে ২সন্তানের জননীর পালায়ন

এইচ এম রুহুল কাদের, চকরিয়া: চকরিয়াতে ২ সন্তানের জননী পরকীয়া আসক্ত হয়ে প্রেমিকের সাথে পালিয়েছে বলে অভিযোগ করেছেন স্বামী মো: সালাম। 
১৮ই জুন(রবিবার) দুপুর ১২টায় চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ড মন্ডলপাড়ায় এই অমানবিক নিষ্ঠুর ঘটনা সংঘটিত হয়েছে । পালিয়ে যাওয়া মহিলা রোজিনা আক্তার খুটাখালীর ১নং ওয়ার্ডের উত্তর মেধাকচ্চপিয়া এলাকার জামাল উদ্দিনের মেয়ে বলে জানাগেছে ।
অভিযোগকারী পালাতক রোজিনার স্বামী আরো বলেন, সকালে কাজের জন্য ঘর থেকে বাহির হয়ে দুপুরে বাড়িতে এসে দেখি ঘরের দরজা ও আলমারি ভাঙ্গা, সেখান থেকে ৫০হাজার নগত টাকা,এক ভরি স্বর্ণালংকার, সেলাই মেশিন, মোটর, স্মার্ট টিভি,আইপিএস ও ব্যাটারীসহ প্রায় ২লক্ষাধিক টাকার মালামাল সিএনজিতে করে লুট করে নিয়ে যায় ।
এইঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান মো: ছালাম,এই ব্যাপারে স্থানীয় কাউন্সিলর নুরুশ শফিকে অবগত করা  হয়েছে । ঘটনার লিখিত  অভিযোগ পাইলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!