হোম » সারাদেশ » কুড়িগ্রামের রৌমারীতে যুবলীগের শান্তি সমাবেশ পালিত

কুড়িগ্রামের রৌমারীতে যুবলীগের শান্তি সমাবেশ পালিত

কুড়িগ্রাম প্রতিনিধি: বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী.রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষে শান্তি সমাবেশ পালন করা হয়েছে।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ রৌমারী উপজেলা শাখার আয়োজনে এ শান্তি সমাবেশ পালন করা হয়।
গতকাল  রবিবার (১৮জুন) বেলা ১২ টার দিকে দলীয় কার্যালয় থেকে একটি শান্তির  মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হলরুমে এসে মিলিত হয়।
পরে বাংলাদেশ আওয়ামী যুবলীগ উপজেলা শাখার সভাপতি হারুনর রশিদ হারুন এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হোরায়রা, কেন্দ্রিয় কার্যনির্বাহী সদস্য আব্দুর রশিদ ভুইয়া, জেলা আওয়ামীলীগের সদস্য নুরুল আমিন, যাদুরচর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন, দঁাতভাঙ্গা ইউনিয়নের যুবলীগ সাধারণ সম্পাদক মোজাফ্ফর হোসেন, বন্দবেড় ইউনিয়ন সভাপতি শামছুদ্দোহা, শৌলমারী ইউনিয়ন সভাপতি খালেকুজ্জামান চঁান, চর শৌলমা্রী ইউনিয়নের যুগ্ন আহব্বায়ক মামুনুর রশিদ মামুন, যুগ্ন সাধারণ সম্পাদক শাহীন ইকবালসহ ছয়টি ইউনিয়নের অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!