
জেএম.মমিন, বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কারিগরি শিক্ষার গুরুত্ব ও করণীয়’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে ৷
রবিবার (১৮ জুন) সকালে ভোলা পলিটেকনিক ইন্সটিটিউটের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ভোলা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মীর মঞ্জুর মোর্শেদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা – ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী গোলাম হায়দার তালুকদার ৷ এসময় সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন আরএসি বিভাগের ইন্সট্রাক্টর প্রকৌশলী মো: ইয়াসিন ভূঁইয়া।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বোরহানউদ্দিন আলিয়া মাদরাসার অধ্যক্ষ এবি আহমেদ উল্যাহ আনছারি, আরএসি বিভাগের চিফ ইন্সট্রাক্টর মুজিব আলম মিঠু, কম্পিউটার বিভাগের চিফ ইন্সট্রাক্টর মেহেদী হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা ইয়াসমিন, ভোলা টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ রহিজ উদ্দিন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: মিজানুর রহমান, সহ উদ্যোক্তা, স্থানীয় সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান