
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে বিল্ডিং বাড়ির ছাদের পানি পরা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের মারপিটে গৃহবধূ সহ আহত ৩। ঘটনাটি ঘটেছে গত ১৬ জুন রাত ৯টায় উপজেলার কিচক ইউনিয়নের চল্লিশছত্র ঘুঘারপাড়া গ্রামে।
জানা যায়, উপজেলার কিচক ইউনিয়নের চল্লিশছত্র ঘুমারপাড়া গ্রামের হাবিল উদ্দিন এর ছেলে কৃষক আলম ব্যাপারী গংদের সাথে প্রতিবেশী আজাহার আলী ব্যাপারীর ছেলে গোলাম রব্বানীর মধ্যে বাড়ির ছাদের পানি পরা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে গত ১৬ জুন রাত ৯টার দিকে প্রতিপক্ষ আলম ব্যাপারীগং লাঠি-শোটা নিয়ে ওই কৃষকের বাড়িতে হামলা চালায়। এসময় গৃহবধূ সহ ৩ জন আহত হয়। আহতরা হলেন, আজাহার আলী, ঝরনা বিবি তার ছেলে গোলম রব্বানী। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছে।
এব্যাপারে গোলাম রব্বানী বলেন, প্রতিপক্ষ আলম ব্যাপারীর বিল্ডিং এর ছাদের পানি আমার বসত বাড়িতে পরে। আমাদের ২ হাত জায়গা প্রতিপক্ষরা জোরপূর্বক ভাবে বেদখল করে রয়েছে। আমি তাদেরকে বিষয়টি জানালে তারা ক্ষিপ্ত হয়ে রাতে হামলা চালিয়ে আমাকে সহ আমার পিতা মাতাকে মারপিট করে গুরুতর আহত করে।
এবিষয়ে প্রতিপক্ষ আলম ব্যাপারীর সাথে কথা বলার চেষ্টা করলে যোগাযাগ করা সম্ভব হয়নি। এ বিষয়ে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুর রউফ বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান