হোম » মতামত » শেখ শহীদুজ্জামানের মৃত্যুতে বি. চৌধুরী মেজর (অব.) মান্নানের শোক

শেখ শহীদুজ্জামানের মৃত্যুতে বি. চৌধুরী মেজর (অব.) মান্নানের শোক

আওয়াজ অনলাইনঃ বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী ও মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান এমপি বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেসের সভাপতি শেখ শহীদুজ্জামানের অকাল মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন।

দেএক শোকবাণীতে বিকল্পধারার এই দুই শীর্ষ নেতা বলেন, শেখ শহীদুজ্জামানের অকাল মৃত্যুর খবর শুনে আমরা দুঃখিত ও মর্মাহত হয়েছি। বিকল্পধারার জন্মলগ্ন থেকে শেখ শহীদুজ্জামান বেশকিছুদিন আমাদের দলের সঙ্গে যুক্ত ছিলেন। মৃদুভাষী ও সদাহাস্যময় শেখ শহীদুজ্জামান ছিলেন একজন নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ। তাঁর দেশপ্রেম, মেধা ও প্রজ্ঞা প্রশংসার দাবি রাখে।

শোকবাণীতে বি. চৌধুরী ও মেজর (অব.) মান্নান আরও বলেন, আমরা মরহুম শেখ শহীদুজ্জামানের রুহের মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

উল্লেখ্য, বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেসের সভাপতি শেখ শহীদুজ্জামান গত ১৩ জুন কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!