
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের গরু চুরি করতে গিয়ে গরু না পেয়ে হাঁস চুরি করে পালিয়ে যাওয়ার সময় এক চোরকে তালা ও গ্রিল কাঁটার যন্ত্রসহ হাতেনাতে আটক করেছে এলাকাবাসী।
মঙ্গলবার ভোর রাতে উপজেলার হাজীপুর ইউনিয়নের ভেবড়া গ্রাম থেকে তাদের আটক করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে সোপর্দ করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরো আরো দুইজনকে আটক করে ইউনিয়ন কাউন্সিলে রাখা হয়। মঙ্গলবার দিনভর তাদের ইউনিয়ন কাউন্সিলে আটক রেখে বিকালে ছেড়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে ।
এলাকাবাসী জানান, মঙ্গলবার ভোর রাতে উপজেলার হাজীপুর ইউনিয়নের ভেবড়া গ্রামে ধর্মচরণ মাষ্টারের বাড়িতে তালা ও গ্রিল কাটার যন্ত্র নিয়ে গরু চুরি করতে যান একই এলাকার করণা গ্রামের খেজমত আলীর ছেলে পলাশ।
ওই শিক্ষকের বাড়িতে গরু না পেয়ে ১টি হাস চুরি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তারা। এ সময় হাঁসের ডাকাডাকির শব্দে ধর্মচরণ মাষ্টার সহ বাড়ির লোকজন টের পায়। বাড়ির লোকজন ঘুম থেকে উঠে ওই দুইজনকে হাঁস পালিয়ে যেতে দেখে চিৎকার শুরু করে। এ সময় এলাকাবাসী হাঁস নিয়ে পালিয়ে যাওয়ার সময় তাকে হাতেনাতে ধরে ফেলে ইউনিয়ন পরিষদে সোপর্দ করে। এ ঘটনায় তার আরো দুইজন জড়িত থাকার কথা স্বীকার করলে তাদের কেউ ধরে এনে ইউনিয়ন কাউন্সিলে আটকে রাখা হয়।
এ বিষয়ে হাজীপুর ইউ’পি চেয়ারম্যান জয়নাল আবেদিন জানান, হাঁস চুরির অপরাধে তিনজনকে ইউনিয়ন পরিষদে সোপর্দ করে এলাকবাসী। তাদের কে তওবা পড়িয়ে কান ধরে উঠ বস করিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ